নাজমুল হুদা, বাগেরহাট জেলা প্রতিনিধি ।।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( SDG) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজ
১ নং বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের “উম্মুক্ত বাজেট সভা” অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন, পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, খুলনা বিভাগ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শেখ মুস্তাহিদ সুজা, বাগেরহাট জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মল্লিক আবুল কালাম আজাদ।

বাজেট উপস্থাপন করেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ।তিনি দুই কোটি ষোলো লক্ষ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করেন।

শারীরিক দুরত্ব বজায় রেখে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
