দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জরুরি ভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করা টিকা দেশে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে ফাইজার-বায়োএনটেকের টিকা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর আবেদন করা হয়। ২৫ মে অধিদপ্তর ভ্যাকসিনের ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট, সিএমসি পার্ট এবং রেগুলেটরি স্ট্যাটাস) মূল্যায়ন করে এ সংক্রান্ত গঠিত কমিটির মতামতের জন্য উপস্থাপন করে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেকের এ টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

আরও জানানো হয়, ভ্যাকসিনটির লোকাল লিগ্যাল অর্গানাইজেশন হিসেবে থাকছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফাইজারের টিকা ১২ বছরের বেশি বয়সের মানুষের জন্য ব্যবহারযোগ্য। তবে বাংলাদেশে সরকারের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে এ টিকা দেওয়া হবে। ফাইজারের টিকার দুই ডোজের মধ্যে প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.