রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্রীর দেওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের ১০০০ টাকা এবং সেবা ডিজিটাল লিমিটেড এর উদ্দোগে প্রতি স্কুলে ২০০টাকাসহ মোট ১২০০ টাকা প্রদান করা হবে । সেবা ডিজিটাল লিমিটেড প্রত্যেক শিক্ষার্থীদের জন্য ড্রেস, জুতা ও ব্যাগ বাবদ অতিরিক্ত খরচ বহন করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন মোল্লা ।
গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে এবং গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজাহান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ ( গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জেল হোসেন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক সেবা ডিজিটাল লিমিটেড, ঢাকা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, গাংনী পৌরসভার মেয়র আহাম্মদ আলী ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একসেট পোশাক, বিশেষ করে শার্ট, প্যান্ট, জুতা ও স্কুল ব্যাগ দেয়া হবে । অভিভাবকদের মোবাইলে ১২০০ টাকা করে প্রদান করা হবে ।
সাহিদুজ্জামান খোকন বলেন, সরকার প্রাথমিক শিক্ষা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দ্রুত অবকাঠামো নির্মান করে যাচ্ছে । তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সর্বোচ্চ সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে বিল্ডিং ও বাউন্ডারী ওয়াল নির্মন কাজ চলমান রয়েছে বলে জানান । তিনি গাংনী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিন্ন পোশাক বাবদ সরকারী বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্রী কে ধন্যবাদ জানান । তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, আপনারা ভাল ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে প্রতিষ্ঠানে যাবেন । আপনাদের কে শিক্ষার্থীরা অনুকরন করে ।
সুতরাং আপনারা যদি পরিস্কার পরিচ্ছন্নতা না মানেন তবে শিক্ষার্থীরা কোথায় থেকে শিখবে । তিনি সরকারের সদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, সরকার প্রতিটা স্কুলে বিল্ডিং ও বাউন্ডারী ওয়াল নির্মান করে দিচ্ছে । অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসারগন ও গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন । গাংনী উপজেলায় প্রাথমিকে প্রায় ২৩৬৩২ জন
শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে থাকে। যারা উপবৃত্তি পেয়ে থাকে ঐ সকল ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবেন বলে উল্লেখ করেন।
তিনি আরও উল্লেখ করেন গাংনী উপজেলার প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং ও বাউন্ডারী ওয়াল নির্মান করা হবে । প্রায় ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মানের কাজ চলছে এর মধ্যে অনেকগুলো নির্মান সম্পন্ন হওয়ায় উদ্বোধন করা হয়েছে ।
তিনি আরও বলেন প্রাথমিকের প্রতিটা বিদ্যালয় হবে শিশুদের কাছে চিত্তাকর্ষক ও আনন্দদায়ক । বিদ্যালয়ের পরিবেশ হতে হবে আকর্ষনীয় যাতে শিশুরা বিদ্যালয়ে যেতে আগ্রহী হয় । তিনি শিক্ষকদের প্রতি আরও দায়িত্বশীল ও কর্তব্যপরায়ন হওয়ার আহবান জানান ।
তিনি বর্তমান শিক্ষা অফিসার আলাউদ্দীন এর বিভিন্ন কাজের প্রসংশা করেন । তিনি জানাান, গাংনীবাসী একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ শিক্ষা অফিসার পেয়েছেন । শিক্ষা অফিসারের বিভিন্ন কর্মতৎতপতায় গাংনীর প্রাথমিকের শিক্ষক সমাজ সহ সবাই অত্যান্ত খুশী ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
