আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৬৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
