সম্মানজনক আন্তজার্তিক পদক “সায়েন্টিস্ট অফ দ্যা ইয়ার এওয়ার্ড” পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানী আহমেদ কাওছার। ভারতের ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট আয়োজিত গ্লোবাল ইনোভেশন এন্ড এক্সিলেন্স এওয়ার্ড ২০২১ এ তিনি এই এওয়ার্ড পান।
২৬ মে (বুধবার) তরুণ বিজ্ঞানী কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট থেকে ২০ টি ক্যাটাগরিতে গ্লোবাল ইনোভেশন এন্ড এক্সিলেন্স এওয়ার্ড ২০২১ দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সায়েন্স, রিসার্চ এন্ড ইনোভেশন ক্যাটাগরিতে ‘সায়েন্টিস্ট অফ দ্যা ইয়ার এওয়ার্ড’ পান কাওছার।
এওয়ার্ড এর বিষয়ে জানতে চাইলে কাওছার জানান, গ্লোবাল ইনোভেশন এন্ড এক্সিলেন্স এওয়ার্ড ২০২১ এর জন্য এ বছরের মার্চ থেকে নমিনেশন শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের হাজারের অধিক গবেষক এতে অংশগ্রহণ করে। আজকে চূড়ান্ত ভাবে তারা ফলাফল জানায়।
অনুভূতি জানতে চাইলে কাওছার বলেন, এই এওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এটি আমার ৭ম আন্তর্জাতিক এওয়ার্ড এবং এটি নিয়ে মোট ১১টি দেশীয় ও আন্তর্জাতিক এওয়ার্ড পেয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আমার ৪১ টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, কাওছার আমেরিকার স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এস-আই-টি) থেকে প্রভোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমান তিনি হিসাব লিমিটেড এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অফ টেকনোলজিতে তার পিএইচডি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
