আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।
ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের (শ্যালোমেশিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার ২৫ মে বিকেলে জামালপুর-মুক্তাগাছা সড়কে মুক্তাগাছা উপজেলার চেচুয়া ভাবকির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মারুফ। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের মেকানিক্যাল টেকনোলজির ২ শিফটের ছাত্র।নিহত মারুফ ময়মনসিংহ থেকে জামালপুর নিজ বাড়িতে যাওয়ার সময় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ।তিনি বলেন, বিকেলে মুক্তাগাছা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়। চেচুয়া ভাবকির মোড়ে বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মারা যায়।
এ সময় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
