নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর উপজেলা শাখার আয়োজনে অত্র শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় আজ বিকেল ৪.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে সুবর্ণচর উপজেলার জনবান্ধব ও মানবতাপ্রেমি প্রশাসক সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এ এসএম ইবনুল হাসান মহোদয়ের নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদায়নজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, সহকারি কমিশনার ( ভূমি) , সুবর্ণচর,নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর,নোয়াখালী, মুহাম্মদ শহীদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুবর্ণচর,নোয়াখালী, আজিজুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর,নোয়াখালী, মোঃ ছালেহ উদ্দিন, অধ্যক্ষ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ, সুবর্ণচর, নোয়াখালী, কাজী মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, হাফেজ আহাম্মদ, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা ও সহকারি প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়,সুবর্ণচর, শিমুল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা ও সহকারি প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী, মোহাম্মদ আবদুল আজিজ, প্রধান শিক্ষক, ভূঁইয়ার হাট এমএ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর, মোহাম্মদ আবুল খায়ের, প্রধান শিক্ষক, হিরোমী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, চরওয়াপদা শাখা, সুবর্ণচর, গীতা থেকে পাঠ করে শুনান রতন কুমার দাস, প্রচার সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, নোয়াখালী। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়ার পর অতিথিবৃন্দের বক্তব্যের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মোঃ রাশেদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ এমদাদ উল্যাহ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখার মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন, কোষাধ্যক্ষ অনুপম চন্দ্র পাল, সহ সভাপতি আলেয়া বেগম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ। বক্তাগণ বক্তব্য বিদায়ী অতিথির সম্পর্কে বলেন তিনি ২০১৯ খ্রিঃ অত্র উপজেলায় যোগাদান করার পর মানসম্মত প্রাথমিক শিক্ষা, বিদ্যালয় গুলোতে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়টি অগ্রাধিকার বিবেচনায় উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় তিনি তাঁর গৃহীত কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে না পারলেও কোভিড পরবর্তী স্বাভাবিক সময়ে তা বাস্তবায়িত হওয়ার প্রত্যাশা জ্ঞাপন করেন। করোনার কঠিন সময়ে নিরীহ মানুষের পাশে থেকে সুষ্ঠু ও সুন্দর ভাবে সরকারি/ স্থানীয় / নিজস্ব মানবিক সহায়তা প্রদান, উপজেলার মানুষদের জনসচেতনতা তৈরিকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অসহায়- ছিন্নমূল মানুষের মাঝে নিরপেক্ষ ও সততার সাথে মুজিব শতবার্ষিকীর উপহারের ঘর বরাদ্দকরন এবং ২৩ মে ২০২১ তারিখের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর দরবেশ গ্রামে দূর্যোগকালীন সময়ে অবস্থানের মুজিব কিল্লার সুন্দর উদ্বোধন অনুষ্ঠান তাঁকে আজীবন স্মরণীয় করে রাখবে।
বক্তগণ ইউএনও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। বিদায়ী ইউএনও তার বক্তব্য তার সুবর্ণচর উপজেলার বিভিন্ন কার্যক্রমে সহায়তাদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পরবর্তী কর্মস্থল নরসিংদী জেলায় তিনি যেন আরো নিবেদিত হয়ে জনপ্রশাসনে অবদান রাখতে সামর্থ হন সেই দোয়া কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
