এইমাত্র পাওয়া

খুবি’র নতুন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন

নিউজ ডেস্ক।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেনকে খুবি’র উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজ সোমবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে (নং-শিম/শাঃ১৮/৮খুঃবিঃ১/৯৭(অংশ-১)/১৬৪) স্মারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে প্রফেসর ড. মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়। তিনি হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২তম ভাইস-চ্যান্সেলর এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিযুক্ত দ্বিতীয় ভাইস-চ্যান্সেলর। তিনি আগামীকাল সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে রেজিস্ট্রার কার্যালয় থেকে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.