নিউজ ডেস্ক।।
কক্সবাজারের ভূ-গর্ভস্থ ক্যাবল স্থানান্তরের কারণে ২৮ মে দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা ইন্টারনেটে ধীর গতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
সোমবার ( ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক ( চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে আরো বলা হয়, উল্লেখিত সময়ে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সকল সার্কিডসমূহ বন্ধ থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
