আফতাবুজ্জামান তাজ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
করোনা পরীক্ষা ছাড়াই ভারতীয় ট্রাক চালকরা পণ্য নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করায় আজ সকালে ভারত থেকে সব ধরণের পণ্য আমদানি বন্ধ করে দেয় বন্দরের ব্যবসায়ীরা। পরে করোনার পরীক্ষা সনদ দেওয়া হবে ভারতের ব্যবসায়ীদের এমন আশ্বাসে ১ঘন্টা পর বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও বন্দরের ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত ভারতে করোনার প্রভাব বাড়ছে। কিন্তু এ অবস্থার মধ্যেও ভারতীয় ট্রাক চালকরা করোনা পরীক্ষা ছাড়াই খুব সহজেই হিলি স্থলবন্দর বন্দর দিয়ে পণ্য নিয়ে দেশে প্রবেশ করছে। এতে করে বন্দর এলাকার মানুষদের করোনার ঝুঁকির আশঙ্কা থাকায় ভারত থেকে পণ্য আমদানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা ১২টায় ভারতের ব্যবসায়ীরা ট্রাক চালকদের করোনা পরীক্ষার সনদ নিয়ে পণ্য পরিবহন করবে- এমন আশ্বাস দিলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
