শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ছে

নিউজ ডেস্ক।।

আরেক দফায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.