জামিন পেলেন সাংবাদিক রোজিনা

নিউজ ডেস্ক।।

জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় গোপন নথি চুরির’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে গত ১৭ মে শাহবাগ থানায় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু জানিয়েছিলেন, উভয়পক্ষের শুনানি শেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও আদেশের জন্য রোববার দিন ধার্য করেন আদালত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.