এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রী ২২৫টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২২৫টি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আজ রবিবার (২৩ মে) এসব স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মলনে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ (রবিবার) ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ ও গুদাম বা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, পাঁচটি মুজিব কিল্লা উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.