নিউজ ডেস্ক।।
দেশে প্রতিনিয়ত বাড়ছে বেকার যুবকের সংখ্যা। বাংলাদেশ জার্নাল চেষ্টা করে যাচ্ছে যুব সমাজকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়ার মাধ্যমে একজন বেকার যুবকের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাই চোখ রাখুন আমাদের চাকরির বাজার ক্যাটাগরিতে।
বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদের নিয়োগ পেলে কর্মস্থল হবে ঢাকায়। আবেদনের শেষ তারিখ ২৯ মে।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সামাজিক বিজ্ঞান/ নৃতত্ত্ব অথবা এ জাতীয় যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে পূর্ণ অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে (https://bangladesh.savethechildren.net/careers/details?jid=63901) ঠিকানায় আবেদন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
