নিউজ ডেস্ক।।
বঙ্গোপসাগরে সৃষ্ট বিশেষ আবহাওয়া পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। এখন পর্যন্ত এটি লঘুচাপে পরিণত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় শেষপর্যন্ত তা লঘুচাপে পরিণত হতে পারে। যা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এমন পরিস্থিতিতে এটি ২৬ মে সন্ধ্যা নাগাদ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম উপকূল বিস্তৃত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ‘ইয়াস’। ওমানের দেওয়া আরবি শব্দের এই নামের অর্থ হচ্ছে ‘মরিয়া’।
এদিকে এই পরিস্থিতির মধ্যেই দেশে বিভিন্ন অঞ্চলে মৃদ্যু থেকে মাঝারি রকমের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সাধারণত যে কোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। সেই হিসেবে ইয়াসের আগমনে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।
সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ-নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
