এইমাত্র পাওয়া

যেকোনো দেশ থেকে ভ্যাকসিন নিতে সরকার প্রস্তুত : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ জরুরি ভিত্তিতে করোনার টিকা খুঁজছে জানিয়ে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশ থেকে ভ্যাকসিনের চালান নিতে সরকার প্রস্তুত রয়েছে।

সিএনএনকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে আমাদের এটি দরকার, কোনো চালান এলে আমরা তা সাথে সাথে গ্রহণ করব।’

ড. মোমেন বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের অনেক জনগণ যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছে, তারা এখনো দ্বিতীয় ডোজ নিতে পারেনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.