নিউজ ডেস্ক।।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি কয়েকটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কয়েকটি পদে মোট ১ হাজার ৬০৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৩ মে থেকে। আবেদন করা যাবে আগামী মাসের ২০ তারিখ পর্যন্ত।
বরাবরের মতো এবারও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে একাধিক গ্রুপ আছে। গ্রুপ অনুসারে আলাদা আলাদা পরীক্ষা হবে।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্ত জানা যাবে ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স
প্রার্থীর বয়স এ বছরের ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ১৬০৪ জনের চাকরি
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://caab.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২০ জুন পর্যন্ত জমা দিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
