নিউজ ডেস্ক।।
বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলার সভাপতি ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস সুবর্ণচর উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্পাদক হাফেজ আহাম্মদের সঞ্চলনায় কাউন্সিলের ১ম অধিবেশনে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মোহাম্মদ আবুল কাশেম, প্রধান শিক্ষক, উত্তর কাটাবুনিয়া সপ্রাবি ও সহকারি কমিশনার বাংলাদেশ স্কাউটস,সুবর্ণচর উপজেলা, গীতা থেকে পাঠ করেন ঠাকুর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক, হাবিব উল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন মোঃ আবুল বাশার, সহকারি লিডার ট্রেনার ও সিনিয়র শিক্ষক, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়,সুবর্ণচর, বিগত তিন বছরের আয় – ব্যয়ের হিসাব ও অডিট প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ও শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস, প্রতিবেদন উপস্থাপনের পর সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়। সম্পাদক হাফেজ আহাম্মদ তার দায়িত্বপালনকালীন সময়ের সম্পাদকীয় রির্পোট উপস্থাপন করেন। বক্তব্য পেশ করেন মোহাম্মদ আবদুল আজিজ, প্রধান শিক্ষক, ভূইয়ার হাট এমএ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস,সুবর্ণচর উপজেলা, নিরঞ্জন নাথ, অধ্যক্ষ, হাজী মোশারফ স্কুল এন্ড কলেজ, ছালেহ উদ্দিন, অধ্যক্ষ, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ, উডব্যাজার ও দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোজিনা বেগম, আহমেদ হোসেন ধনু, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস নোয়াখালী, মোঃ মোজাম্মেল হোসেন, এলটি, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ), কুমিল্লা অঞ্চল, মুহাম্মদ শহীদুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার,সুবর্ণচর, মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস, সুবর্ণচর উপজেলা। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বিগত কমিটির স্কাউটিং কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে সুবর্ণচর উপজেলাকে শতভাগ স্কাউটস সম্পন্ন উপজেলায় রুপান্তরের আহ্বান জানিয়ে চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং পরবর্তী ৩ বছরের জন্য কমিটি গঠনের নিমিত্তে মোঃ মোজাম্মেল হোসেন, এলটি,আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ), কুমিল্লা অঞ্চলকে আহবায়ক, মুহাম্মদ শহীদুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার,সুবর্ণচরকে সদস্য ও আহমেদ হোসেন ধনু, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস নোয়াখালীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিটির আহবায়কের নেতৃত্বে নির্বাচক কমিটি কাউন্সিলরগণের মতামত ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সহ সভাপতি হিসেবে মোঃ কাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মোঃ সেকান্দার আলম, উডব্যাজার, সুবর্ণচর, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, প্রধান শিক্ষক, মধ্য চরবাটা হাজী নজির আহাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আবদুল আজিজ, প্রধান শিক্ষক, ভূইয়ার হাট এমএ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আবদুল মালেক ,প্রধান শিক্ষক, কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিশনার হিসাবে মোহাম্মদ নাছিম ফারুকী, প্রধান শিক্ষক, পশ্চিম চরজবব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুপারিশ করা হয়। সম্পাদক হাফেজ আহাম্মদ,সহকারি প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, যুগ্ম সম্পাদক অনুপম চন্দ্র পাল, সহকারি শিক্ষক, চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর, কোষাধ্যক্ষ শিমুল চন্দ্র দাস,সহকারি প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,সুবর্ণচর, গ্রুপ কমিটির সভাপতি ( মাধ্যমিক পর্যায়) ছালেহ উদ্দিন, অধ্যক্ষ, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ, মোঃ নুরুল আমিন, অধ্যক্ষ, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসা, ( প্রাথমিক পর্যায়) হাজেরা বেগম, প্রধান শিক্ষক, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আবুল খায়ের, প্রধান শিক্ষক, হিরোমী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করা হয়। নির্বাচিতদের আগামি তিন বছর সুন্দর ভাবে স্কাউটিং কার্যক্রম পরিচালনাসহ নির্বাহী কমিটির সভায় স্কাউটিং গঠন ও নিয়মাবলী অনুসারে কমিটির অন্যান্য পদ পূরনের মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের অনুরোধ করেন নির্বাচন কমিটির আহবায়ক।
অনুষ্ঠানের শেষে সদ্য উডব্যাজ পাসমেন্টপ্রাপ্ত রোজিনা বেগম, মোঃ কেফায়েত উল্যাহ এবং সহকারি লিডার ট্রেনার মোঃ আবুল বাশারকে সভাপতি সম্মামনা ক্রেস্ট প্রদান করে স্কার্ফ পরিয়ে দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
