নিজস্ব প্রতিনিধি।।
গাংনী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজকে বিদায় সংবর্ধনা দিয়েছে গাংনী প্রেসক্লাব। সোমবার বেলা ১২ টার সময় গাংনী পেসক্লাব বিদায়ী নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পদোন্নতি হয়ে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলি। আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
গাজি টিভি ও বাংলাদেশ অবজারভার জেলা প্রতিনিধি রফিকুল আলম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাস্টার এসময় বক্তব্য রাখেন। গাংনী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে শুভেচ্ছা জানানো হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনে প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতায় তিনি অভিভুত হয়েছেন বলে মন্তব্য করেন। এসময় গাংনী প্রেক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
গত ০৯/০৬/ ২০২০ ইং তারিখে খুলনা কলারোয়া থেকে বদলি হয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে এ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর পদায়ন হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহন করবেন। সকলের দোয়া ও শুভকামনা করেছেন বিদায়ী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
