নিউজ ডেস্ক।।
দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় সারা দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী দুই দিন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল, বদলগাছি ও কুমারখালীতে, ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
