ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

নিউজ ডেস্ক।।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই জানা যাবে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে কবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করছে, বৃহস্পতিবার (১৩ মে) না শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (১২ মে) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.