দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার সরকারি পর্যায়ে কোনো অনুষ্ঠান হচ্ছে না। এছাড়া ব্যক্তিগত বা সাংগঠনিকভাবেও মঞ্চে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। তবে ছায়ানট তাদের ইউটিউব চ্যানেলে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কবির জন্মদিন উপলক্ষ্যে এক ঘণ্টার একটি অনুষ্ঠান বানিয়েছে। যা চ্যানেলগুলোতে প্রচারের জন্য বলা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ ও চিত্রশিল্পী। তবে প্রধানত তিনি কবি। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। বাঙালি সমাজে তার রচিত সংগীতের জনপ্রিয়তা এত বছর পরেও তুলনাহীনভাবে বাড়ছে। তিনি প্রায় ২ হাজার গান রচনা করেন। অধিকাংশ গানে সুরারোপ করেন। তার সমগ্র গান ‘গীতবিতান’ গ্রন্থে রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
