এইমাত্র পাওয়া

সাংবাদিক অনিক আর নেই, শোক প্রকাশ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময়.কমের নারায়ণগঞ্জ প্রতিনিধি মন্জুর আহমেদ অনিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনিকের পরিবার সূত্র জানায়, রাতে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জুর আহমেদ অনিক সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি দক্ষিণ আইলপাড়া এলাকার বাসিন্দা।

অনিকের মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক পরিবার গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.