পোশাক কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে ঈদের ছুটি ৩ দিন

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল ফিতরে পোশাক কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে ৩ দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে। এই সময়ে বর্তমানের সব বিধিনিষেধ কার্যকর থাকবে।

তিনি জানান, বিধিনিষেধ চলাকালে শহরের মধ্যে গাড়ি চলাচল করতে পারবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। অর্থাৎ দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এ ছাড়া লঞ্চ ও ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

এছাড়া সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.