দেশে শক্তশালী ঝড় আঘাত হানার সম্ভাবনা

নিউজ ডেস্ক।।

দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার জানিয়েছে রবিবার নাগাদ দেশে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

শনিবার, পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়ে বলা হয়েছে, রাতেই দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছরে কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে আগামীকালের (রোববার) কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে।দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.