৭.৭ ডিগ্রি বেড়ে ‘সর্বোচ্চ তাপমাত্রার’ রেকর্ড

নিউজ ডেস্ক।। 

জলবায়ু পরিবর্তনের জন্য ক্রমশ আবহাওয়া, পরিবেশ বিরূপ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে অস্বাভাবিকভাবে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। চলতি এপ্রিলে দেশের প্রতিটি অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ নাগরিকরা।

চলতি এপ্রিলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ দশমিক ৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১-২৬ এপ্রিল পর্যন্ত রেকর্ড হওয়া তাপমাত্রার সূচক থেকে জানা গেছে এ তথ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.