অনলাইন ডেস্ক ।।
প্রাণঘাতী করোনাভাইরাস মরণ কামড় বসিয়েছে ভারতের ওপর। দেশটিতে তীব্র আকার ধারণ করেছে অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নাই। সংক্রমণ আর মৃত্যু বাড়ছে জ্যামিতিক হারে। এমন অবস্থার মধ্যেই সীমান্ত বন্ধ থাকার কারণে দেশটির পেট্রাপোলে আটকা পড়েছেন ৩ শতাধিক বাংলাদেশি।
সোমবার (২৬ এপ্রিল) রাতে এই তথ্য জানা গেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে। আটকে পড়া বাংলাদেশিদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানানো হয়।
করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকমিশন জানায়, এই কারণে সোমবার সকাল থেকেই স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে জড়ো হতে থাকেন বাংলাদেশিরা।
এভাবে ৩ শতাধিক বাংলাদেশি সেখানে অবস্থান করে দিনভর বিভিন্নভাবে দেশে আসার চেষ্টা করে গেছেন। কিন্তু কোনো সুযোগ পাননি। এখন তারা কী পরিস্থিতিতে আছেন তা জানাতে পারেনি হাইকমিশন। তারা শুধু দিনভর বাংলাদেশিদের অপেক্ষার কথা জানিয়েছে।
গণমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পাঠানো হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। সেখানে দেখা যায়, এক বাংলাদেশি কাকুতি-মিনতি করে বলছেন, দয়া করে আমাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিন। আমরা চিকিৎসার জন্য এসেছি, এখন হাতে টাকা-পয়সাও নেই। এখানে কীভাবে, কোথায় থাকবো
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
