এইমাত্র পাওয়া

করোনাক্রান্ত নায়ক আলমগীরের মৃত্যুর গুজব

অনলাইন ডেস্ক ।।

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর। কিংবদন্তি এ অভিনেতা করোনার দুই ডোজ টিকাই নিয়েছেন। গেল সপ্তাহের দিকে দ্বিতীয় ডোজ নেয়ার দুদিন পরই জানতে পারেন তিনি কোভিড-১৯ পজিটিভ।

তার মেয়ে আঁখি আলমগীর জানিয়েছেন, আলমগীর বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ ও সুচিকিৎসায় উন্নত হচ্ছে তার শারীরিক অবস্থা।

এদিকে ২৫ এপ্রিল সন্ধ্যার পর আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কেউ বা কারা কোনো সঠিক তথ্য ছাড়াই সোশাল মিডিয়ায় আলমগীর মারা গেছেন বলে খবর ছড়িয়ে দেয়।

বিষয়টি বেশ বিব্রত করেছে অভিনেতার পরিবারকে। তারা বিরক্তও হয়েছেন।

এ ব্যাপারে আঁখি আলমগীর বলেন, ‘এখন কি গুজব ছড়ানোর সময়? নিজেদের বিকৃত মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন। মানুষ হোন।’

এদিকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.