এইমাত্র পাওয়া

ডেন্টাল কলেজের পরিবর্তিত ভর্তি পরীক্ষা ১১ জুন

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাসের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে ১১ জুন বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দেয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। কমিটিতে নেওয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে রবিবার (২৫ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

এ বিষয়ে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পেছানো হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.