ভেড়ামারায় কিন্ডারগার্টেন স্কুল খোলায় ৫হাজার টাকা অর্থদণ্ড

ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি সাইফুল ইসলাম:
কঠোর লকডাউন চলা অবস্থায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার ভেড়ামারায় কিন্ডারগার্টেন স্কুল খোলা রেখে করোনাভাইরাসকালীন সময়ে প্রতিষ্ঠান খোলা রেখে পড়াশুনা চালিয়ে যাওয়ার অবরাধে গোল্ডেন স্টার চাইল্ড হোমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ভ্রাম্যমান অভিযান চালিয়ে আদালতের মাধ্যমে গতকাল ২৪ এপ্রিল শনিবার সকালে উক্ত অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ স্কুলে উপস্থিত হয়ে এ জরিমানা করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, করোনাকালীন সময়ে বাচ্চাদের জীবন বিপন্ন করার ঝুঁকি নিয়েছে।

এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলে পড়ানো হচ্ছিল। এজন্য গোল্ডেন স্টার চাইল্ড হোমকে অর্থদ- করা হয়েছে। এবং সকলকেই সতর্ক করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.