দ্বিতীয় পরীক্ষাতেও খালেদার করোনা পজেটিভ

নিউজ ডেস্ক।।

বেগম খালেদা জিয়ার শরীরে দ্বিতীয় বারের মতো কারোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

শনিবার রাত পৌনে একটার দিকে এ তথ্য জানান সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।

এর আগে শনিবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়।

তিনি বলেন, ‘দ্বিতীয় পরীক্ষায় বেগম খালেদা জিয়াসহ চার জন করোনা পজিটিভ ফল পেয়েছি। বাকিরা করোনা নেগেটিভ। পাঁচ দিন পর আবার পরীক্ষা করা হবে।’

এদিকে করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে। রোববার আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।

গত ১১ এপ্রিল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে সময় থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। তার বাসার আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.