মোঃ মোজাহিদুর রহমান:
অলোক সভাপতি আনিছ সম্পাদক বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের সাধারন সভা ও কার্য নির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি বিপুল কুমার দেবনাথ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্জ আব্দুল বাকি তালুকদার।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এসএম শামসুর রহমান এর উপস্থাপনায় সর্বসম্মতিক্রমে বাগেরহাটের জনপ্রিয় অনলাইন পত্রিকা বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর ফকিরহাট প্রতিনিধি পি কে অলোক-কে সভাপতি, বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর চুলকাঠি প্রতিনিধি শেখ আনিছুর রহমান-কে সাধারন সম্পাদক ও অমিত কর বিলাশ-কে অর্থ বিষয়ক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, চন্দন কুমার দেবনাথ সহ-সভাপতি, মোঃ জাকারিয়া শাওন যুগ্ন-সাধারন সম্পাদক, আসাদুজ্জামান সোবহান তথ্য প্রযুক্তি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্য হলেন শিশির শিকদার, ফটিক কুমার ব্যানাজী, বিপুল দেবনাথ, মিজানুর রহমান মিঠু ও মোঃ আরিফুজ্জামান ঢালী। এছাড়া সাধারন সদস্য হলেন, ফকির ফহম উদ্দিন, জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, শেখ মাহাফুজুর রহমান, শেখ বাদশা আলম, লিটন চাকলাদার, মোঃ মুরাদ হোসেন, শেখর কুমার ব্যানাজী, হাওলাদার আঃ হাদি, আঃ সবুর রানা, আমিনুল ইসলাম নান্টু।
এসময় উপস্থিত ছিলেন শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল ও সাকিব হাসান প্রমুখ। এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ চুলকাঠি প্রেসক্লাবের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, সহ-সভাপতি সমির বরণ পাইক, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল,অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য শুভকর দাস বাচ্চু,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডল সহ সকল সদস্যবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
