এইমাত্র পাওয়া

৫ যুগ পর রাশিয়া- আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে

অনলাইন ডেস্ক ।।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিংশ শতাব্দীতে ক্যারিবিয়ান সংকট দেখা দিয়েছিল। এর প্রায় ছয় দশক পর বর্তমানে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে এসে দাঁড়িয়েছে দেশ দুটি।

এমন প্রেক্ষাপট উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলছেন, যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ওয়াশিংটন-মস্কো।

দিমিত্রি মেদভেদেভ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছিলেন। নিজ দেশের বার্তা সংস্থা রিয়া নোভস্তিতে মার্কিন-রুশ সম্পর্ক নিয়ে একটি নিবন্ধ লিখেছেন তিনি।

এতে মেদভেদেভ বলেন, ক্যারিবিয়ান সংকট উভয় দেশের নেতাদের শিক্ষা হলো- বৈশ্বিক ইস্যুতে সংঘাতের বদলে সহযোগিতা জরুরি।

বর্তমান মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, দেশটির আচরণ ছয় দশক আগেরই সেই পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে অস্থিতিশীল হয়ে পড়েছে ওয়াশিংটন।

পরমাণু সমঝোতাসহ বৈশ্বিক চুক্তিগুলো থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে গেছে উল্লেখ করে মেদভেদেভ বলেন, জো বাইডেন প্রশাসনও এই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে।
পার্সটুডে জানায়, বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে পড়ায় দেশটির পররাষ্ট্রনীতিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলেও মনে করেন মেদভেদেভ। নিবন্ধে ওয়াশিংটনের মোকাবেলায় মস্কোর সম্ভাব্য নীতির বিষয়েও আলোচনা করেছেন তিনি।

প্রসঙ্গত, ক্যারিবিয়ান সংকট হলো- ১৯৬২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ। কিউবায় মস্কোর মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয়।

এখন ক্রিমিয়া নিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধাবস্থা বিরাজ করছে রাশিয়ার। এ ঘটনায় ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরে দুটি রণতরী পাঠানোয় ফের রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.