এইমাত্র পাওয়া

২ কোটি মানুষ বাস্তুচ্যুত হবে বাংলাদেশে

অনলাইন ডেস্ক ।।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের কারণে ২১০০ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে।

‘মডেলিং হিউম্যান মাইগ্রেশন আন্ডার এনভায়রনমেন্টাল চেঞ্জ: অ্যা কেস স্টাডি অব দ্য ইফেক্ট অব সি লেভেল রাইজ ইন বাংলাদেশ’ শিরোনামের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সেন্টার ফর আরবান সায়েন্স অ্যান্ড প্রোগেসের প্রকৌশলী মাউরিজিও পোরফিরি। এতে সহলেখক হিসেবে রয়েছেন ইতালির ইউনিভার্সিটি অব নেপলস এবং স্পেনের ইউনিভার্সিটি অব কার্টাজেনার দুই গবেষক।

প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রথম প্রভাবে শিকার হবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি। এখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। তবে অন্যান্য জেলায় যাওয়ার পর সেখানকার বাসিন্দারা তাদের প্রত্যাখ্যান করায় আরেক দফা বাস্তুচ্যুতের শিকার হবে এসব মানুষ। বাস্তুচ্যুত মানুষের চাপে প্রথম দিকে রাজধানীর জনসংখ্যা বেড়ে যাবে। তবে পরবর্তীতে এখানকার জলাবদ্ধ এলাকাগুলো থেকে মানুষ সরে যাওয়ার পর জনসংখ্যা কমে যাবে।

এতে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। আর ২১০০ সালে এই সংখ্যা দুই কোটি ১০ লাখে পৌঁছবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.