আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলছে কাল

নিউজ ডেস্ক।।

লকডাউনের মধ্যে গ্রাহকদের জরুরি সেবা দিতে ব্যাংকবহির্ভূত দেশের আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশে ৩৪টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.