এইমাত্র পাওয়া

ডোপ টেস্ট পজিটিভ হলে চাকরি হবেনা

নিউজ ডেস্ক।।

মাদকসেবন বন্ধ না করলে বেকারত্বের অভিশাপ বইতে হবে আজীবন। কারণ, মাদকাসক্তদের জন্য চাকরির দরজা বন্ধ রেখে চূড়ান্ত করা হচ্ছে ডোপ টেস্ট বিধিমালা ২০২১। এমনকি ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেল-জরিমানার সম্মুখীন হতে হবে।

ইতোমধ্যে ডোপ টেস্ট বিধিমালা সংক্রান্ত খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন এটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের রয়েছে। এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর গেজেট আকারে বিধিমালা প্রকাশিত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) এর আলোকে এই বিধিমালা প্রণীত হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.