অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নাবালিকা হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করার প্রতিবাদে অত্র বিদ্যালয় থেকে তাকে স্থায়ী ভাবে অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪ টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু পরিষদ কতৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু,ইউপি সদস্য মীর আলী মোল্যা ,বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ডি এম মঈনুদ্দিন লাভলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, নুরনগর নবীন সংঘ আহবায়ক এস এম সাইফুল্যাহ আল মামুন, আদর্শ সংস্থার পরিচালক হাবিবুল আলম হবি, সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, পুরোহীত কল্যান ট্রাষ্ট কমিটির সভাপতি অরুন মুখার্জী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, জেলা হিন্দু পরিষদের সদস্য মনোদ্বীপ মন্ডল প্রমুখ।
এসময় বক্তরা ,হিন্দু নাবালিকা কন্যাকে তার পিতার কাছে হস্তান্তর ও বহু বিবাহের হোতা চরিত্রহীন প্রধান শিক্ষক শামিম আহমেদ কে স্কুল থেকে বহিস্কার সহ তার উপযুক্ত শাস্তির ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
