মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

নিউজ ডেস্ক।।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল ১২ এপ্রিল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হবে রোজা।

এদিকে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.