এইমাত্র পাওয়া

ভূমি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পে অনলাইনে আবেদন চলবে ১২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।

যেসব পদে নিয়োগ দেয়া হবে সেগুলো হলো সিস্টেম অ্যানালিস্ট (পদের সংখ্যা ১টি), প্রোগ্রামার (২টি পদ), সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (২টি পদ), প্রশাসনিক কর্মকর্তা (১টি পদ), কম্পিউটার অপারেটর (৫টি পদ) এবং হিসাবরক্ষক (১টি পদ)।

আবেদন যেভাবে আগ্রহীরা ভূমি মন্ত্রণালয়ের https://mol.teletalk.com.bd (ক্লিক করুন) ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে কম্পিউটার অপারেটর ও হিসাবরক্ষক পদের জন্য ১১২ টাকা এবং অন্যান্য পদের জন্য ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.