বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন শুরু ১৫ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ওইদিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।

শনিবার ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি ধাপে। এতে নির্বাচিত প্রার্থীদের নিয়ে এমন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে দেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৪.০০ পেতে হবে। এইচএসসিতে জিপিএ -৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন এর ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের গ্রেড/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

আবেদনকারীদের থেকে ১ম থেকে ২৪,০০০তম পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এই বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থ ও রসায়ন পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, গনিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.