রাউজান প্রতিনিধি।।
করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে যখন সকল শিক্ষার্থী স্তব্দ মস্তিষ্ক নিয়ে বিরক্ত হয়ে উঠতে চলেছে এমন-ই এক সময় শিক্ষার্থীদের মন মানসিকতার বিকাশ ঘটাতে চুয়েট সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠা “ইউনিক স্কুলিং” নামের অনলাইন লার্নিং প্লাটফর্ম আয়োজন করেছে Case Study Contest ‘Excavator 1.0’ নামের প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি মূলত দলভিত্তিক বিভিন্ন বাস্তবধর্মী সমস্যা সমাধান বিষয়ক। গত পহেলা এপ্রিল প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার পর্দা উন্মোচন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উদ্দ্যোক্তা মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানা শাওন। অনুষ্ঠান এর উদ্দেশ্য সম্পর্কে অনুষ্ঠান ব্যাবস্থাপক তানজিম তাহমিদ রেজা জানান শিক্ষার্থীদের সমাজ ও দেশের বিভিন্ন সমস্যা বুদ্ধিমত্তার সাথে সমাধান করতে উৎসাহিত ও যথাযথ মূল্যায়ন-ই এই প্রতিযোগিতার লক্ষ্য।
“Excavator 1.0” এর ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে দেশের স্বনামধন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বহুব্রীহি’। সাথে প্রোমোশন পার্টনার হিসেবে থাকছে ‘হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাব’ এবং লালমনিরহাট সায়েন্স ও লিটারেচার ক্লাব। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েট নিউজ ২৪ এবং দৈনিক আলোকিত বাংলাদেশ। প্রত্যেক ক্যাটাগরি থেকে বিজয়ী দলের জন্য থাকছে প্রাইজমানি ও সার্টিফিকেট। এছাড়া বহুব্রীহি এর পক্ষ থেকে বিজয়ী এবং রানারআপ টিম এর প্রতিজনের জন্য ২০০০টাকা করে মোট ১৮০০০ টাকার ডিসকাউন্ট কুপন।তাছাড়া অংশগ্রহণকৃত সকলের জন্য রয়েছে তাদের যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট ( ক্যারিয়ার ট্র্যাক ব্যাতীত)। ইভেন্ট রেজিষ্ট্রেশন ১লা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। তবে প্রয়োজনে ইভেন্টের সময়সীমা বাড়তে পারে বলে জানান ইভেন্ট ম্যানেজার তানযীম তাহমিদ রেজা।
উল্লেখ্য ‘ ইউনিক স্কুলিং’ একটি অনলাইনভিত্তিক এডুকেশনাল প্ল্যাটফর্ম।যা বাংলাদেশের মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী অনলাইন শিক্ষা প্রদান করে আসছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
