নিউজ ডেস্ক।।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে এ তথ্য জানায়।বলা হয়, মাহে রমজানে রোজাদারদের যেন কোনো কষ্ট না হয় এ জন্য কাতার সরকার ৬৫০টি নিত্যপণ্যের দাম কমিয়েছে।
রোজাদারদের সম্মানে দাম কমানোর ঘোষণার পর কোনো ব্যবসায়ী যদি নিত্যপণ্যের নির্ধারিত দামের চেয়ে বেশি দাবি করেন তাহলে ওই ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ বিপুল পরিমাণ জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রমজানে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে।
কাতারস্থ বাংলাদেশি আলেম মাওলানা রাজিবুল ইসলাম টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, কাতার সরকারের এ উদ্যোগ অবশ্যই পুরো মুসলিম বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে।
তিনি বলেন, আমাদের দেশের ব্যবসয়ায়ীদের রোজাদারদের কষ্ট দিয়ে মুনাফা করার ঘৃণ্য মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
