এইমাত্র পাওয়া

সোমবার ভোর থেকে লকডাউন কার্যকর

নিউজ ডেস্ক।।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর হচ্ছে। শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের একটি সূত্র জানায়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউনের তারিখ নির্ধারণে আজ শনিবার বিকালে সচিবদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই সারাদেশে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.