নিউজ ডেস্ক।।
বন্দর নগরী চট্টগ্রামে হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে এখন থেকে শুধুমাত্র ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া সকল প্রকারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এদিন সন্ধ্যার পর থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতিত সকল দোকানপাট ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। কোন অবস্থাতেই সন্ধ্যার পর খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার ইত্যাদি প্রকারের দোকান খোলা রাখা যাবে না। একই স্থানে অনেক মানুষের জমায়েতও করা যাবে না। সার্বিক বিষয় মনিটরিং করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকির কাজ পরিচালনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, নির্দেশনা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে সবার আগে সাধারণ মানুষের সচেতনতা জরুরি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
