এইমাত্র পাওয়া

বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.