মোস্তাফিজুর রহমান লালমনিরহাট।।
নিজেদের জমানো অর্থ দিয়ে লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ফ্যান কিনে দিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুই কলেজ শিক্ষার্থী। এ সময় ক্লাবে ৪টি সিলিং ফ্যান দেন তারা।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কাজির বাজার এলাকায় অবস্থিত ওই ক্লাবের অফিসে তত্বাবধায়ক সাইফুল ইসলাম আলমের হাতে ফ্যান গুলো তুলে দেন তারা।
জমানো টাকায় ফ্যান কিনে দেয়া ওই দুই শিক্ষার্থী হলেন, উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকার আব্দুর রাজ্জাক দোলনের মেয়ে সিদরাতুল মুনতাহা অনামিকা। অপরজন পাটগ্রাম উপজেলার বাউড়া জমগ্রাম এলাকার আজিজার রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসী।
তারা দুজনে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।এ বিষয়ে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা অনামিকার কাছে জানতে চাইলে সে জানায়, বই পড়া আমার নেশায় পরিনিত হয়েছে।
সদ্য প্রতিষ্ঠিত লিডার্স ক্লাব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এসে আমার খুব ভালো লেগেছে। সুযোগ পেলেই চলে আসি। তাই মনে ওই ইচ্ছাটি জাগে। আমি ও আমার মত অনেকেই এখানে আসবে। পরে আমার বান্ধবি জান্নাতুল ফেরদৌসীর কাছে শেয়ার করলে সেও সহমত প্রকাশ করে। তাই দুজনের এতদিনের জমানো যা টাকা ছিলো তা একত্রি করে আমরা ফ্যান কিনে দেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
