এইমাত্র পাওয়া

টিএসসির নতুন নকশা ঠিক করেছে স্থাপত্য অধিদপ্তর

নিউজ ডেস্ক।।

অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র- টিএসসির নতুন নকশা ঠিক করেছে স্থাপত্য অধিদপ্তর। যার সাথে একতম হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর মতামতের। এরপরই চূড়ান্ত করে, কাজ শুরু হবে।

টিএসসির নতুন নকশা। যা নিয়ে এক বিন্দুতে স্থাপত্য অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে পুরনো স্থাপত্য ঠিক রেখে, সংযোজোন হচ্ছে নতুন একটি বহুতল ভবন। যা তৈরির উপাদানে আদি ভবনের নকশাকার কনস্ট্যান্টিন ডক্সিডিয়াসের ধারণাকেই প্রাধাণ্য দেয়া হয়েছে।

নতুন ভবন করা হবে বর্তমান টিএসসির সুইমিং পুলের অংশে। এক্ষেত্রে দক্ষিণ পাশের তিনটি মঠ সযত্নে রক্ষার সিদ্ধান্ত হয়েছে।

টিএসসির নতুন এই নকশার দায়িত্ব ছিল স্থাপত্য অধিদপ্তরের ওপর। নতুন ও পুরনো স্থাপত্যের সংস্কার-সংযোজন নিয়ে তাদের পরিকল্পনার কথা জানান সংস্থাটির প্রধান।

নতুন এই নকশায় বিশ্ববিদ্যালয়ের চাহিদার সমন্বয় ঘটছে। উপ- উপাচার্য জানান, এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর মতামতের। নতুন পরিকল্পনায়ও বাঙালীর স্বাধীনতা আর স্বাধিকারের প্রতি পরতে জড়িয়ে থাকা এই স্থাপত্য তার চিরায়ত রূপেই অক্ষুন্ন থাকছে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.