সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করায় শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় ৩ প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় করোনাকালীন সরকারের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানে খোলা রেখে শিক্ষার্থিদের পাঠদান অব্যাহত রাখার অপরাধে ভেড়ামারা পৌরশহরের কাচারীপাড়াস্থ প্রোসিড একাডেমিক কোচিং, ভিশন ইংলিশ স্কুল ও বামন পাড়াস্থ অক্সফোর্ড স্কুলকে প্রত্যেকেকে ১০হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
পরে প্রতিষ্ঠান প্রধানগণ আর্থিক জরিমানা প্রদান করে ছাড়া পান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
