৪২তম বিসিএসের ফল প্রকাশ

৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশিত হয়েছে। বিশেষ এ বিসিএস পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। সোমবার (২৯ মার্চ) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.