অনলাইন ডেস্ক ||
প্রতি বছর বৈশাখ উপলক্ষে উৎসব ভাতা দেওয়া হয়। তার ধারাবাহিকতায় আগামী ১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, আগে মূল বেতনের সমান হারে বছরে কেবল দুটি উৎসব বোনাস দেওয়া হতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরপর ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বাংলা নববর্ষ ভাতা চালু হয়। এটি কার্যকর ধরা হয় ওই বছরের পহেলা জুলাই থেকে। সে অনুযায়ী সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে আসছেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈশাখের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নববর্ষ ভাতা পাবেন। আগামী ১০ এপ্রিলের মধ্যেই নববর্ষ ভাতা দেওয়া হবে। তবে এ ভাতা বেতনের সঙ্গে দেওয়া হবে না, উৎসব ভাতা ও নববর্ষ ভাতা আলাদাভাবেই দেওয়া হয়। প্রথমে এ ভাতার বিল অনলাইনে সাবমিট করতে হবে। বিল সাবমিট করার পর অ্যাকাউন্টস অফিস পাস করবে, পাস করলেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গত বছরও ১০ এপ্রিল নববর্ষ ভাতা পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
